Monday, November 7, 2016





● শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং তাদের অর্থ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


* কৃষ্ণ - ভগবানের সমস্ত আকর্ষনীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ।
* পার্থসারথী - অর্জুন এর রথের সারথী।
* বাসুদেব - বসুদেবের পুত্র।
* দেবকীনন্দন - মাতা দেবকীর পুত্র।
* নন্দনন্দন - নন্দ মহারাজের পুত্র।
* যশোদানন্দন - মা যশোদার পুত্র।
* মধুসূদন - মধু নামক দৈত্য সংহারকারী।
* নারায়ন - সকল জীবসত্ত্বার আশ্রয়।
* গোবিন্দ - সকল গাভী ও ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী।
* কেশব - কেশী নামক দৈত্য সংহারকারী।
* মাধব - সৌভাগ্যের অধিষ্টাত্রী দেবীর স্বামী।
* জনার্দন - সকল জীবসত্ত্বার পালনকারী।
* লক্ষীপতি - লক্ষী দেবীর পতি।
* হৃষীকেশ - সকল ইন্দ্রিয়ের প্রভু।
* মুকুন্দ - মুক্তিদাতা।
* দামোদর - যাঁর উদর রজ্জু দ্বারা আবদ্ধ হয়েছিল।
* হরি - যিনি দুঃখ হরণ করেন।
* অচ্যুত - যিনি কখনো বিচ্যুত হন না।
* অজিত - অপরাজেয়।
* যোগেশ্বর - অলৌকিক শক্তির অধীশ্বর।
* শ্রীপতি - সৌভাগ্যদেবী লক্ষীর পতি।
* জগৎপতি - প্রকাশিত বিশ্বব্রহ্মাণ্ডর অধীশ্বর।
* যদুনন্দন - যদুবংশের পুত্র।
* ব্রহ্মণ্যদেব - তিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন।
* জননিবাস - তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন।
* বামন অবতার - যিনি রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন।
* ত্রিনয়ন - ত্রিভুবন দ্রষ্টা।
* সঙ্কর্ষণ - সকল জীবের পরম আশ্রয় এবং আকর্ষণকারী।


(সংক্ষেপিত)

No comments:

Post a Comment