Thursday, November 17, 2016

★ ফতেয়াবাদে সত্যানন্দ সাধুর মঠ ★



           ★ মন্দির পরিক্রমা - সত্যানন্দ সাধুর মঠ 

#*# চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার সিটি কর্পোেরশনের নম্বর দক্ষিণ পাহাড়তলী ঐতিহাসিক সাধুর পাহাড়টি ব্রিটিশ বিরোধী অান্দোলনের পুরাধা Master The সূর্য সেনের স্মৃতি বিজরিত। এ পাহাড়ে মাস্টারদা' র ধর্মীয় গুরু সত্যানন্দ সাধুর সমাধী পীঠ। জানা যায়, শ্রীমৎ স্বামী সত্যানন্দ পটিয়া উপজেলার ধলঘাট রেলস্টেশনের কাছে গৈরালা গ্রামে ১৭শ শতকের শেষ দিকে জন্ম গ্রহণ করেন। তিনি নির্জন সাধনায় মগ্ন ছিলেন। এক সময় তিনি তীর্থ পরিক্রমায় বের হয়ে সীতাকুণ্ড, চন্দ্রনা দর্শন করেন। পরে তিনি চৌধুরীহাট এলাকার পশ্চিম পার্শ্বে গভীর অরণ্যের সুইচ্চ পাহাড়ে ধ্যাণ মগ্ন হয়ে সাধনা লাভ করেন। ব্রিটিশ বিরোধী অান্দোলন শুরু হলে মাস্টারদা সূর্য সেন সহ স্বরাজি অান্দোলনের অনেকে অাত্মগোপন করতে গিয়ে এ সাধুর সাক্ষাৎ প্রাপ্ত হয়। অান্দোলনকারীরা সেখান থেকে অান্দোলন চালাতে থাকে। পরবর্তীতে লোকজন এ সাধুর নানা অলৌকিক কাযর্ক্রম অবহিত হয়ে তার অনুসারী হয়ে উঠে। পরবর্তী সময়ে স্বামী সত্যানন্দ সাধু দেহ ত্যাগ করলে পাহাড় চূড়ায় তাকে সমাধী দেওয়া হয়। সাধুর পাহাড়ের বিশাল সম্পদ রয়েছে। পাহাড়ী এলাকার চতুরপার্শ্বে প্রায় ১২ থেকে ১৫ একর সম্পদ রয়েছে সাধুর পাহাড়ের। এ মঠটি সীতাকুণ্ড শংকর মঠের পরিচালনাধীন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। সত্যানন্দ মঠ বিগত ২০১২ সালে বৃক্ষ রোপনে পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য প্রধান মন্ত্রীর পুরষ্কারের জন্য দ্বিতীয় হয়। বিগত কয়েক বছর পূর্বে এক শ্রেণীর স্বার্থান্বেষী সুউচ্চ সাধুর পাহাড়ের চতুর্দিক থেকে মাটি কাটার ফলে পাহাড়ের ভাঙ্গন তীব্র অাকার ধারণ করেছে। পাহাড়ের অব্যাহত ভাঙ্গনের ফলে সুউচ্চ সাধুর পাহাড় এখন বিলীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাছাড়া ঐতিহাসিক স্থানের বিভিন্ন দিকের বিশাল জায়গা এক শ্রেণীর ভূমি দস্যূ দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। ঐতিহাসিক সাধুর পাহাড় ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন সময় সরকারের থাকা নেতৃবৃন্দ ও প্রশাসকগণ অাশ্বাস দিলেও এ যাবৎ কেউ এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে ভাঙ্গন এখন ভয়াবহ অাকার ধারণ করেছে। ব্রিটিশ বিরোধী অান্দোলনের স্মৃতিবিজড়িত এ পাহাড়ের ভাঙ্গন রোধ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
★সংগ্রহ : মঙ্গল প্রদীপ, মাসিক পত্রিকা।
★ সংগ্রাহক : সুরোজ বণিক [ প্রচার সম্পাদক, { S.i.V (Society of Issue Virtue - ধর্ম প্রচারের সংঘ)}, হাটহাজারী কেন্দ্রীয় শাখা ]

No comments:

Post a Comment