★ ‘ওঁ’ প্রতীকের তাৎপর্য কি? ★
### ভগবান শ্রীকৃষ্ণ ঘোষনা করেছেন প্রণবঃ সর্ব্ববেদেষু- “সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে আমি হচ্ছি প্রণব ‘ওঁ’ (গীতা-৭/৮) অর্থাৎ ওঁ কার হচ্ছে শব্দবম্ম্ররুপে ভগবানের অবতার। গোস্বামীগন ব্যাখ্যা করেছেন যে ওঁ কার পরমেশ্বর ভগবানের পূর্ণ প্রকাশ। তাই সেই ওঁ এর বিশ্লেষন করেছেন এই ভাবে-
(*) অ-কারোণোচ্চতে কৃষ্ণঃ সবৃলোকৈক নায়কঃ।
(*) উ-কারোণোচ্চতে রাধা ম-কারো জীব বাচকঃ।। অর্থাৎ ওঁ কার হচ্ছে অ, উ এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয়।
(*) অ-কারে শ্রীকৃষ্ণ কে বুঝায়, যিনি হচ্ছেন চিৎ, অচিৎ সমগ্র জগৎ জীবের ঈশ্বর।
উ-কার শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করে এবং ম –কার জীবকে ইঙ্গিত করে। এই ভাবে ওঁ হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার শক্তি এবং তাঁর নিত্য সেবকদের পূর্ন সমন্বয়। (চৈতন্যচরিতামৃত -৭/১২৮)

No comments:
Post a Comment